ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ দ্বিতীয় ডব্লিউটিওর রফতানি প্রবৃদ্ধি সূচকে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) রফতানি প্রবৃদ্ধির সূচকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত এক দশকে দক্ষিণ এশিয়ার কোনো দেশ এই প্রথম তালিকার দ্বিতীয় অবস্থানে আসতে সক্ষম হলো।

ডব্লিউটিও পরিসংখ্যান পর্যালোচনা ২০১৯, এর তথ্য মতে তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভিয়েতনাম। তবে বিশ্বের বড় অর্থনীতির দেশ চীন, ভারত, মেক্সিকো, আরব-আমিরাত, তুরস্ক, ব্রাজিলের অবস্থান তালিকার পেছনের দিকে।
গত সপ্তাহে প্রকাশিত ডব্লিউটিওর এই পর্যালোচনায় সংস্থাটি উল্লেখ করেছে, তালিকার শীর্ষে থাকা ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ, যেখানে বাংলাদেশের ৯ দশমিক ৮, চীনের ৫ দশমিক ৭ এবং ভারতের ৫ দশমিক ৩ শতাংশ।

ডব্লিউটিওর তথ্য মতে, রফতানি আয়ের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম দেশ এবং আমদানিতে ৩০তম অবস্থানে রয়েছে। তৈরি পোশাকই বাংলাদেশের রফতানি আয়ের এখনও মূল শক্তি, বৈশ্বিক বাজারে যার অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

২০০০ সালে তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ ছিল ২ দশমিক ৫ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে।

তৈরি পোশাকের বিশ্ববাজারে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এ ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পোশাকের বৈশ্বিক বাজারে উদীয়মান শক্তি হিসেবে উঠে এসেছে ভিয়েতনাম।

ডব্লিউটিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি মূলত ইলেকট্রিক্যাল পণ্য নির্ভর। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ৩০ গুণ রফতানি আয় বেড়েছে দেশটির। অন্যদিকে বাংলাদেশের রফতানি আয় তৈরি পোশাক খাত নির্ভর।

গত বুধবার বাংলাদেশ চলতি ২০১৯-২০ অর্থবছরে ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা ঘোষণা করে। সেখানেও সিংহভাগ রফতানি আয়ের জন্য পোশাককে বেছে নেয়া হয়েছে।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বাংলাদেশ দ্বিতীয় ডব্লিউটিওর রফতানি প্রবৃদ্ধি সূচকে

আপডেট টাইম : ১১:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯