শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। তবে এই সুযোগে কিছু পরিবহন সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠির রাজাপুরে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার সকাল থেকে ঝালকাঠির রাজাপুর বাইপাস এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপকে পুঁজি করে একাধিক পরিবহন সংস্থা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, যমুনা লাইন, ইসলাম পরিবহন, জে.বি পরিবহন, বরিশাল এক্সপ্রেস, বলেশ্বর ও ইমাদসহ বেশ কিছু পরিবহনের কাউন্টার থেকে টিকিট কিনতে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। নির্ধারিত ভাড়ার তুলনায় প্রতি টিকিটে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।

যাত্রীদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় প্রতিবছরই ঈদকে কেন্দ্র করে এই ধরনের অনিয়ম বাড়ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাসের সুপারভাইজার বলছেন, ঢাকা থেকে গাড়ি খালি নিয়ে আসতে হয় এতে জ্বালানি তেল খরচ বিভিন্ন সেতুর টোল ভাড়া দিতে হয় যার কারণে কিছুটা বাড়তি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com