সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৫৬৩টি মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

রোববার ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২২টি  সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান,  ৩৪টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৬ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২০৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ৮টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১০০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com