শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা ‎ টাঙ্গাইলে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে : হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু কুসিকের পরিচ্ছন্নতা অভিযান

হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজশাহী সিটি কে করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এই সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

রাসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন, রামেক হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রাসিক প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো। ইপিআই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। গতকাল শুক্রবার থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রামেক হাসপাতালের চিকিৎসবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com