ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটালেন ছুটির দিনেও

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ছুটির দিনেও কর্মব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতাকে নিয়েও বৈঠক করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ ছুটির দিনেও অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।’ প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবনের অফিসকক্ষে আসেন এবং বেলা ৩টা পর্যন্ত অফিস করেন।’
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। প্রধানমন্ত্রী সড়ক ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রীর কাছ থেকে খোঁজ-খবর নেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে মন্ত্রীকে নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ঈদ জামাত, কোরবানি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শেখ হাসিনার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করেন। প্রধানমন্ত্রী এ সময় ডেঙ্গু জ্বরের চিকিৎসার সার্বিক বিষয়ে মন্ত্রীকে বিভিন্ন নির্দেশনা দেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তার উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহারা খাতুন, জাহাঙ্গীর কবীর নানক, অসীম কুমার উকিল প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটালেন ছুটির দিনেও

আপডেট টাইম : ১০:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯