ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এতে সংগঠনের নেতারা এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ব্রডব্যান্ড এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। এই প্রতিপাদ্যের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে মানুষের সংযোগ এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকগুলো তুলে ধরার লক্ষ্য রাখা হয়েছে।

আয়োজকরা জানান, ১৩ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

এছাড়া ১৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এক্সপোতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, ইন্টারনেট অব থিংসসহ (আইওটি) বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। প্রদর্শনীতে একটি বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’ রাখা হবে, যেখানে দর্শনার্থীরা এসব প্রকল্প ঘুরে দেখতে পারবেন।

এক্সপোতে তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি সামগ্রিক চিত্র পাওয়া যাবে বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের প্রদর্শনীতে মোট ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল থাকবে। এতে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক্সপোটি প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

আপডেট টাইম : ০৮:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬