ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সৌদি প্রবেশের ব্যবস্থা হচ্ছে বিমান অফিসিয়ালদের

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:চলতি বছর হজের দায়িত্ব পালন করতে সৌদিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তা-কর্মচারী দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরাইভেল অনুয়ায়ী ৭ আগস্ট ফ্লাই না করে ১১ আগস্ট ফ্লাই করায় তাদের আটকে দেয়া হয়। তবে বিষয়টিকে আটকে দেয়া হয়েছে মানতে নারাজ বিমান বাংলাদেশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবন্দর শাখার মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার জাগো নিউজকে বলেন, আমরা সৌদি ইমিগ্রেশনের সঙ্গে সফল যোগাযোগ করেছি। আজই (মঙ্গলবার) বিমান কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরব প্রবেশ করে তাদের হজ ডিউটি শুরু করবেন।
জানা গেছে, এবারের ফিরতি হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের এসব কর্মকর্তা-কর্মচারীদের ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। গত ৭ আগস্ট তাদের যাওয়ার শর্তে ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে বিমানের এসব কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত তারিখে যেতে পারেননি। যার কারণে সৌদি ইমগ্রেশন তাদেরকে আটকে দেয়।

চলিতি বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৭ আগস্ট এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সৌদি প্রবেশের ব্যবস্থা হচ্ছে বিমান অফিসিয়ালদের

আপডেট টাইম : ০৫:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯