ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

হাবিব ওয়াহিদ লাভবক্সে আজ

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতপরিচালক ও লেখক হিসেবেও সমাদৃত তানভীর তারেক। এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ইয়াং নাইট লাভ বক্স দীর্ঘ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন তিনি।

দেশীয় দর্শকদের একঘেয়েমি সেলিব্রিটিশো’র বাইরে এই শোটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছে। অনুষ্ঠানটির আইডিয়া ছিল দেশবরেণ্য সংবাদব্যক্তিত্ব মুন্নী সাহার।
প্রতি ঈদে ইয়াং নাইট লাভ বক্স দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ভিন্ন আঙ্গিকে সাজে। তারই ধারাবাহিকতায় কোরাবানির ঈদ উপলক্ষেও লাভবক্স প্রচার হচ্ছে ঈদের দিন থেকে।

ঈদের দিন ১২ আগস্ট রাতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় বিশেষ লাভবক্সে অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ঈদের দ্বিতীয় দিনের অতিথি হিসেবে ছিলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান।

ঈদের তৃতীয় দিন আজ বুধবার (১৪ আগস্ট) তানভীর তারেকের অতিথি হিসেবে আড্ডা দেবেন দেশসেরা কণ্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ।

কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় এবারের ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে আজ রাত ১ টা ২০ মিনিটে। একই সময় পরদিন দুপুরে তা পুনঃপ্রচার করা হবে।

ঈদ স্পেশাল ইয়াং নাইট লাভবক্স এর সঞ্চালক তানভীর তারেক তার অনুষ্ঠানটি নিয়ে বলেন, ‘প্রচলিত এবং নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। না, এসব টক শোতে সালামি পেলেন কত, দিলেন কত – এমন একই টাইপের গতানুগতিক কোনো প্রশ্ন নেই।

আমি মনে করি তারকাদের সাথে নতুন কিছু গল্প তুলে ধরেছি। আড্ডার ভেতরে শুটিংয়ের সময়ই পুরো সেট জুড়ে ক্যামেরামানসহ সকলে হেসে উঠেছি আমরা প্রায় সময়ই। বলা যায় প্রায় সরাসরি অনুষ্ঠানের মতো করেই সেই প্রাণবন্ত আড্ডাই আমরা শেয়ার করছি এবারের ঈদের বিশেষ এই অনুষ্ঠানে।’

‘ইয়াং নাইট লাভ বক্স’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারুকে আজম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

হাবিব ওয়াহিদ লাভবক্সে আজ

আপডেট টাইম : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯