ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

নাটোরে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু

জেলার ৬টি উপজেলায় হাম-রুবেলা রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.কামাল উদ্দিন ভূঁইয়া টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।

সিভিল সার্জন জানান, পূর্বে এক বা একাধিক হামের টিকা পেলেও ঐ শিশুকে অবশ্যই এই কর্মসূচির এক ডোজ টিকা গ্রহণ করতে হবে-যা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।  পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস এবং ১৫ মাস বয়সে অবশ্যই হামের টিকা নিতে হবে। তবে দু’টি টিকা গ্রহণের মধ্যে অবশ্যই ২৮ দিনের ব্যবধান থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, টিকাদান কার্যক্রম সফল করতে কেন্দ্রগুলোতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এই কর্মসূচির আওতায় জেলার ৬টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৪৪ হাজার ৪১৪ শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মোট ২ হাজার ৩শ’টি শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে।

এরআগে ৫ এপ্রিল থেকে নাটোর সদর উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় এই পর্যন্ত ২৪ হাজার ৪৩০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে আরো ৪ হাজার ৪৯৫ জন শিশু এই টিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

অর্থাৎ নাটোর সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় মোট ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন শিশুকে এই টিকা প্রদান করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু

আপডেট টাইম : ০২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬