ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত।

জাকির হোসেন//

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:০০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুর এর সহযোগিতায় এ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিরোজপুর এর উপসহকারী পরিচালক যুগল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড এড়াতে ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা তৈরির অংশ হিসেবে আজকের এই প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন৷

প্রশিক্ষণ চলাকালে যুগল বিশ্বাস অগ্নিকাণ্ডের কারণ, আগুনের ধরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্র সম্পর্কে বিশদ আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের সময় তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার এবং দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আহ্বান জানান।

এসময় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, অস্থায়ী ছাত্রহলের প্রভোস্ট ড. সোহাগ বর্মন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ মাহবুবুস সোবহান, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সহকারী প্রক্টর শারমিন ইসলাম নিপা, সহকারী প্রভোস্ট নাজমা আক্তার, পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আক্তার তামীম প্রমুখ উপস্থিত ছিলেন৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৪:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬