ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল (সোমবার) তারা কিউইদের ৬ উইকেটে হারিয়েছে। চট্টগ্রামে কিউইদের দেওয়া ১৮৩ রানের বিপরীতে ২ ওভার হাতে রেখে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।

জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাওহীদ হৃদয়, যিনি ২৭ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন শামীম হোসেন পাটোয়ারী, ১৩ বলে অপরাজিত ৩১ রান করে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান।

ম্যাচ শেষে কিউই উইকেটকিপার-ব্যাটার ড্যান ক্লিভার বাংলাদেশের এই দুই ব্যাটারের প্রশংসা করেন। তিনি বলেন, শুরুতে তাদের বোলাররা ভালো করলেও বাংলাদেশের ব্যাটাররা চাপ সামলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। বিশেষ করে শেষের দিকের ব্যাটারদের আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং তাদের জন্য পার্থক্য গড়ে দেয়।

শামীম ও হৃদয়ের পারফরম্যান্স নিয়ে ক্লিভার বলেন, তারা মাঠের চারদিকে শট খেলতে পারার দক্ষতা দেখিয়েছে এবং বোলারদের গতি কাজে লাগিয়ে দারুণ সব ছক্কা মেরেছে। তিনি আশা প্রকাশ করেন, তার দলের বোলাররা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো করবে।

এছাড়া, বাংলাদেশ যে এই ম্যাচটি রেকর্ড গড়ে জিতেছে, সেটি আগে জানতেন না বলেও উল্লেখ করেন ক্লিভার। তিনি আরও বলেন, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং বাতাসকেও দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

সবশেষে ক্লিভার জানান, ম্যাচ হারলেও দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বিশেষ করে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার

আপডেট টাইম : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬