ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রিটিশ ও পাকিস্তান আমলের পুরোনো আইন পর্যালোচনায় সরকারের উদ্যোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ সংসদকে জানিয়েছেন, ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তান আমল থেকে প্রাপ্ত পুরোনো আইনগুলো বর্তমান বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার সেগুলো পর্যালোচনা ও হালনাগাদের পরিকল্পনা নিয়েছে।

আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর নতুন রাষ্ট্রের জন্য একটি সুশৃঙ্খল আইন কাঠামো গড়ে তুলতে সরকার ‘বাংলাদেশ আইন (পুনর্বিবেচনা ও ঘোষণা) আইন, ১৯৭৩’ প্রণয়ন করে।

তিনি জানান, এই আইনের মাধ্যমে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর থাকা সব আইন, রাষ্ট্রপতির আদেশ ও অন্যান্য আইনগত বিধানসমূহ পর্যালোচনা, সংশোধন ও রহিত করার ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক বা অকার্যকর আইনগুলো বাতিল করা হয়েছে এবং কিছু আইনকে দেশের আইনব্যবস্থার অংশ হিসেবে গণ্য করা হয়নি।’

মন্ত্রী জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় আইনগুলো সংশোধন করা হয়েছে এবং নতুন বাস্তবতা ও চাহিদা মোকাবিলায় নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, ব্রিটিশ ও পাকিস্তান আমলের অনেক আইন সময়ের সাথে অপ্রচলিত বা অকার্যকর হয়ে পড়েছে। ‘এ ধরনের আইনগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে পর্যায়ক্রমে সংশোধন বা নতুন করে প্রণয়ন করা হবে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, এ বিষয়ে বর্তমানে আইন কমিশন কাজ করছে এবং তাদের সুপারিশ পাওয়ার পর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রিটিশ ও পাকিস্তান আমলের পুরোনো আইন পর্যালোচনায় সরকারের উদ্যোগ: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬