সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :
‎‎সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত করণের জন্য বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদিরের উপস্থাপনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-পরিচালক সাগর সৈকত মন্ডল, পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় উপ-পরিচালক মিহির লাল সরদার, পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইয়ুম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইমদাদুল হক, ইমরুল কবির প্রমুখ।

‎সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণসহ আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আত্ম সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com