ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসর শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন ক্রিকেটার্স। সেই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। যিনি স্বল্প সুযোগ পেয়েও নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন।

পিএসএলের এবারের আসরে মোট ৬ জন বাংলাদেশি দল পেয়েছিলেন। তাদের মধ্যে ৫ জন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নাহিদ রানা। দুর্দান্ত ফর্মেও ছিলেন এই পেসার, তার দলও চ্যাম্পিয়ন হয়েছে।

তবে আসরে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঝপথেই ফিরেছিলেন তিনি। তবে তার দল ফাইনালে উঠলে আবারো দলের সঙ্গে যোগ দেন। ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছেন। সব মিলিয়ে আসরে পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ইকোনমিও ছিল দুর্দান্ত, ৫.৪৪।

উইজডেনের আসর সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস। মিডল অর্ডারে আছেন শান মাসুদ ও উসমান খান। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গী হুনাইন শাহ, আর স্পিন বিভাগে আছেন মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।

উইজডেনের পিএসএল-২০২৬ এর সেরা একাদশ:

বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি

আপডেট টাইম : ১০:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬