ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন জেমিসন

ক্রীড়া ডেস্ক: চলতি মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে কিউই তাদের ১৯ সদস্যের বর্ধিত দলে ফাস্ট বোলার কাইল জেমিসন এবং উইল ও’রোর্ককে ফিরিয়ে এনেছে।

গেল মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৯ রান ও ২ উইকেট শিকার করেন ফক্সক্রফট। টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে ১৮ রান করলেও কোন উইকেট পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ২৩০১ রান ও ৬৩ উইকেট শিকার করেছেন ফক্সক্রফট।

ফক্সক্রফট ছাড়াও নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন দুই পেসার উইল ও’রুর্ক ও কাইল জেমিসন। দুই সিরিজের দলেই আছেন তারা। পেস আক্রমণে আরও আছেন ম্যাট হেনরি, জ্যাক ফোকস, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার। শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে বেন সিয়ার্স, মাইকেল রে ও ক্রিস্টিয়ান ক্লার্ককে। ইংল্যান্ড সিরিজে রিজার্ভ তালিকায় আছেন সিয়ার্স।

ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নয় মাস পর টেস্ট দলে ফিরলেন ব্যাটার হেনরি নিকোলস। প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাংঙ্কেট শিল্ডে ক্যান্টারবুরির হয়ে ১১ ইনিংসে ৯৬.৬৬ ব্যাটিং গড়ে সর্বোচ্চ ৮৭০ রান করেন তিনি।

টেস্ট দলে আছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাক্ষেèৗ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।

দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে আছেন টম ব্লান্ডেল। দলের প্রয়োজনে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন অধিনায়ক টম ল্যাথাম।

২৭ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর ৪ জুন থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে কিউইরা। পরের দুই টেস্ট হবে যথাক্রমে- ১৭ ও ২৫ জুন।

আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), উইল ইয়াং (আয়ারল্যান্ড টেস্ট), বেন সিয়ার্স (আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে রিজার্ভ)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন জেমিসন

আপডেট টাইম : ০৬:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬