ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বস্তিতে ২০ থেকে ২৫ হাজারের মতো ঘর, প্রায় সবই পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মিরপুর সেকশন-৭ রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে বস্তির আগুনের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘বস্তিতে ২০ থেকে ২৫ হাজারের মতো ঘর ছিল, এই আগুনে তার প্রায় সবই পুড়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার লোকের বাস ছিল। তাদের অনেকেই ঈদে গ্রামে গেছে, তারা আসে নাই এখনও।’

শুক্রবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন, ২০১৭ সালে থেকে বস্তিবাসীদের থাকার জন্য ১০ হাজার ফ্ল্যাট প্রস্তুত করা হচ্ছে। বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য সেটার কাজ শুরু হয়ে গেছে। যাদের স্থায়ী ঠিকানা লেখা রয়েছে বস্তি, তারাই ওখানে যেতে পারবে।’

‘আমরা সবাই মাঠে আছি। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতরে যোগাযোগ হচ্ছে’, বলেন আতিকুল।

আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে মেয়র বলেন, ‘আমাদের পাঁচটা স্কুল নির্ধারিত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তরা সেখানে থাকবেন। তার সঙ্গে সঙ্গে তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত থাকার ব্যবস্থা না হচ্ছে, তাদের জন্য রান্নার ব্যবস্থা থাকছে।’

তিনি বলেন, ‘তারা রাতে, সকাল বেলা কই খাবে? তাদের খাবার-দাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমরা এক জায়গাতে রান্না করব। পরে সেগুলো স্কুলে স্কুলে বিতরণ করব। সবাই মিলে কাজ করতে পারলে আমরা এই বিপদ থেকে মুক্তি পাব।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় এমপি এই ব্যবস্থা করেছেন বলেও জানান মেয়র।

শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ওই ভয়াবহ আগুন লাগে। পরে সাড়ের তিন ঘণ্টা পর রাত ১০টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বস্তিতে ২০ থেকে ২৫ হাজারের মতো ঘর, প্রায় সবই পুড়ে ছাই

আপডেট টাইম : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯