ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে মুশফিক পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে আউট হন মুশফিক। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪২তম বারের মত ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন মুশি। ২৯টি হাফ-সেঞ্চুরি ও ১৩টি সেঞ্চুরি আছে ডান-হাতি মুশফিকের।

এতদিন তামিমের সাথে এই রেকর্ড ভাগাভাগি করেছেন মুশফিক। ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪১বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তামিম। ১০ সেঞ্চুরির সাথে ৩১টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাঁ-হাতি তামিম।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৯বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ১৩ সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি আছে মোমিনুলের।

চতুর্থ স্থানে আছেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ৭১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে মোট ৩৬বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

আপডেট টাইম : ০৮:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬