ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমান-এর।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং জেলা পরিষদ প্রশাসক ইমরান ছালেহ প্রিন্স।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাংস্কৃতিক পরিবেশনা, অতিথি আপ্যায়ন, যানবাহন নিয়ন্ত্রণ, মেলা প্রাঙ্গণ প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দীর্ঘ সময় পর ত্রিশালে জাতীয় পর্যায়ে বৃহৎ পরিসরে নজরুল জন্মজয়ন্তী আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আপডেট টাইম : ০৬:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬