ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

খালি পেটে লেবু পানি কতটা উপকার?

সিটিজেন নিউজ ডেস্ক: অনেক মানুষ সকালে নাস্তার আগে এক গ্লাস লেবুর পানি পান করেন। তাদের বিশ্বাস, এটি শরীরকে ডিটক্স করে, হজমশক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর উপকারিতা সীমিত এবং অতিরিক্ত পান করলে দাঁত ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে।

আসুন জেনে নেই কেন এমনটা হয় এবং সঠিক নিয়মটাই বা কী…

অ্যাসিডিটির আসল কারণ কী?

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড। সাধারণত সকালে আমাদের পাকস্থলী খালি থাকে এবং সেখানে অ্যাসিডের মাত্রা এমনিতেই বেশি থাকে। এই অবস্থায় অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড পেটে পড়লে পাকস্থলীর পিএইচ (pH) স্তরের ভারসাম্য পুরোপুরি বিগড়ে যায়। এর ফলে হজমে সাহায্য করার বদলে উল্টে শুরু হয় চোঁয়া ঢেকুর আর অস্বস্তি।

অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, লেবুর রস আমাদের খাদ্যনালী ও পাকস্থলীর সংযোগস্থলে থাকা একটি বিশেষ পেশিকে (LES) শিথিল করে দেয়। ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই ওপরের দিকে অর্থাৎ গলা বা বুকের দিকে উঠে আসে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অ্যাসিড রিফ্লাক্স’। যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য খালি পেটে লেবু পানি যেন বিষের মতো কাজ করে।

লেবু জলের সঠিক সময় ও নিয়ম

লেবু পানি শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং এর ভিটামিন সি ও পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু এটি খাওয়ার সঠিক সময় বুঝতে হবে…

ভরা পেটে খান: খালি পেটে না খেয়ে সকালের নাস্তা বা ব্রেকফাস্ট করার অন্তত এক ঘণ্টা পরে লেবু পানি খাওয়ার অভ্যাস করুন।

ভারী খাবারের আগে: দুপুরের খাবারের আধ ঘণ্টা আগে হালকা লেবু পানি খেলে তা হজমে সহায়তা করতে পারে।

ব্যায়ামের পর: শরীরচর্চার পর ক্লান্ত শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফেরাতে লেবু পানি দারুণ কার্যকর।

রোদে ঘোরার পর: বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে শরীরকে হাইড্রেটেড রাখতে চিনি ছাড়া লেবু পানি খেতে পারেন।

মেদ কমানোর তাড়নায় নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। যদি লেবু পানি খেয়ে নিয়মিত বুকজ্বালা বা গ্যাসের সমস্যা হয়, তবে বুঝবেন আপনার পাকস্থলী এটি খালি পেটে গ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে সময় পরিবর্তন করাই হবে বুদ্ধিমানের কাজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

খালি পেটে লেবু পানি কতটা উপকার?

আপডেট টাইম : ০৬:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬