ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহরে অনেক বড় বড় ভবন নির্মাণ হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন নেতিবাচক কর্মকা-ের দিকেও ঝুঁকে পড়ছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একটি প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। তাহলেই দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে: টুকু

আপডেট টাইম : ০৬:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬