ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত : নাসীরুদ্দীন

লালমনিরহাট প্রতিনিধি: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে ‘ডিস্টার্ব’ করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন বলে অভিযোগ করেন তিনি। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতের বর্বর ও খুনি বাহিনী আমাদের খাদেমুলকে শহীদ করেছে। তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। যুবসমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সীমান্তে মাদক ও ইয়াবা সরবরাহ করছে ভারত।’

তিনি আরও বলেন, সম্প্রতি কসবাতেও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন, তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি। আমরা মনে করি, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না। সীমান্তের প্রতিটি মানুষ আজ অত্যাচার ও নির্যাতনের শিকার।’

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনসিপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন শেখ মুজিবের গুন্ডাবাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালাচ্ছেন।’

সীমান্তে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এযাবৎকালে সীমান্তে যত মানুষ শহীদ হয়েছেন, সরকারকে তাদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে প্রতিটি সীমান্ত-শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।’

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তবাসীকে নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত : নাসীরুদ্দীন

আপডেট টাইম : ০৬:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬