ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

দখল নিয়ে আশুলিয়ায় সংঘর্ষ: আহত ৪, এলাকায় উত্তেজনা

রিয়া মনি: ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রামে সরকারি জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, সালেহীন সাঈদ হালিম ও শাকিলের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এতে নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ একর সরকারি জমির লীজ আবেদনকারী সাদ্দাম তালুকদারের নামে টানানো বিভিন্ন ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি বাড়িতে হামলা ও দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি দখল ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তাদের দাবি, মতিউর রহমান ওরফে “কসাই মতি, এ ঘটনায় নেপথ্যে প্রভাব বিস্তার করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি অতীতে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সরকারি জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে এলাকাবাসীর একাংশ আশুলিয়া ফাঁড়ির এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তা হামলাকারীদের পক্ষ নিয়ে অবস্থান করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।আশুলিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

দখল নিয়ে আশুলিয়ায় সংঘর্ষ: আহত ৪, এলাকায় উত্তেজনা

আপডেট টাইম : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬