ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ চলমান রয়েছে। শিগগিরই জাতিকে একটি প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন স্বাধীন গণমাধ্যম কমিশন উপহার দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে আমাদের দলের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। অতীত ও বর্তমানের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি-গণমাধ্যম সম্পর্কে সরকারের যে খবরদারি করার প্রথাগত দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে। গণমাধ্যম জগতে সরকার কেবলই একজন সেবক এবং সম্প্রচার মাধ্যমসহ অন্য সবার মতো একজন অংশীদার মাত্র।’

তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠিত হলে, এর রেগুলেশনের কারণে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না, তেমনি মালিক পক্ষও সাংবাদিকদের তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবেন না। অপরদিকে, কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যেকোনো ধরনের নৈরাজ্য তৈরি করা যাবে না। সব পক্ষকে এই কমিশনের আওতায় আসতে হবে।

আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী দিনের সভ্যতাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড এবং অনলাইন প্ল্যাটফর্মের এই তীব্র প্রতিযোগিতার যুগে ‘আগামী সময়’ পত্রিকা অতীত ও বর্তমান সম্পর্কে সজাগ থেকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক আগামী সময়-এর সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক ও বিশিষ্ট নাগরিকগণ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এছাড়াও বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬