ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নৌপথে যাত্রী নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশনা ও হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক: নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জরুরি নির্দেশনা ও একগুচ্ছ হটলাইন নম্বর প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে ফেরি পারাপার ও লঞ্চে ওঠানামার ক্ষেত্রে যাত্রীদের কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

প্রথম নির্দেশনায় বলা হয়েছে, নৌপথে চলাচলকারী যাত্রীগণ কোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

দ্বিতীয় নির্দেশনায় নৌযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে— নৌকা বা ট্রলার থেকে কোনো অবস্থাতেই লঞ্চে ওঠানামা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রার নিরাপত্তা নিশ্চিত হবে।

তৃতীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— নৌযানে ওঠানামার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সকল যাত্রীকে অবশ্যই বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠতে হবে।

যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা প্রতিরোধে নৌপরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নৌপথে যাত্রী নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশনা ও হটলাইন চালু

আপডেট টাইম : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬