ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিএনপি সেপ্টেম্বরে রাজপথে নামার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামী পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বিভিন্ন কর্মসূচিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন থেক রাজধানীতে র‌্যালি, সারা দেশের বিভিন্ন কর্মসূচি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখা ঘোষণা দেয় দলটি।

আজ শনিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আগস্ট মাসে ক্ষমতাসীনরা কোনো কর্মসূচি পালন করতে দেয় না। তাই আমরা আগামী মাস থেকে রাজপথের কর্মসূচি অব্যাহত রাখবো।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বিএনপি সেপ্টেম্বরে রাজপথে নামার ঘোষণা

আপডেট টাইম : ০৯:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯