ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের আশায় বিশ্ব পুঁজিবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থার অবসান এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির জোরালো আশায় বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের উত্থান ঘটেছে।

ট্রাম্প জানান, ইরানের ওপর নতুন করে হামলার যে হুমকি ছিল, তা তিনি প্রত্যাহার করেছেন। তার এই ঘোষণার পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিওতে জাপানের প্রধান নিক্কেই ২২৫ সূচক ৩.৯১ শতাংশ বেড়ে যায়। শুরুর দিকে এটি ৪ শতাংশেরও বেশি পর্যন্ত উঠে গিয়েছিল। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আরও বড় লাফ দিয়ে ৭.৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

ট্রাম্পের ঘোষণার ফলে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটেও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘চুক্তি বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।’

ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছে।

তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যায় ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ পরিকল্পনা বাতিল করেছেন।’

ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের আশায় বিশ্ব পুঁজিবাজারে বড় উত্থান

আপডেট টাইম : ১২:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬