ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন

মোঃ নয়ন মিয়াদিনাজপুরঃ
জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীকে মারধর, শ্লীলতাহানি, ছিনতাই, বসতঘরে তালা লাগিয়ে উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,পারিবারিক বিরোধ ও পূর্বের বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর নিজ নামীয় বসতবাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়।

এ সময় তার বসতঘরে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি,অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, কামড় দিয়ে জখম এবং শ্বাসরোধের চেষ্টা করা হয়। এছাড়া প্রকাশ্যে তার শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে,হামলাকারীরা তার কাছে থাকা নগদ ২২ হাজার টাকা, প্রায় ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল এবং একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে তিনি চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,অবৈধ নির্দেশ প্রদান এবং ভুক্তভোগীর প্রতি অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আইন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অভিযোগের বর্ণনা তদন্তে সত্য প্রমাণিত হলে এটি নারী নির্যাতন, গুরুতর জখম,শ্লীলতাহানি,ছিনতাই, অবৈধ অনুপ্রবেশ,সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত,অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণের পর প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন

আপডেট টাইম : ০১:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬