ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: স্বাগতিক বাংলাদেশের দুই পদকের মধ্য দিয়ে পর্দা নামল পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফির।

রবিবার (১৪ জুন) শেষ হওয়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দুই বিভাগেই রূপা জিতেছে বাংলাদেশ। এই দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ ও ভারত ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান।

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেভারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি।

যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়। ম্যাচ শেষে রাতুল বলেন, ‘চিকিৎসকরা আমাকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। তারপরও মাঠে নেমেছিলাম। কিন্তু বল ধরতেই পারছিলাম না। যদিও এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেদের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এখন লক্ষ্য থাকবে আরও ভালো অনুশীলন করে ভারতের মতো দলকে যেন ভবিষ্যতে হারাতে পারি। সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই, এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য।’

রাতুলের মতো একই সুরে কথা বলেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের তওসিফ রাসুল, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। এমন আয়োজনের জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬