মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঘণ্টা কয়েকের এক আকস্মিক সফরে গিয়ে ফুটবলে নিজের চমৎকার দক্ষতা দেখালেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। ক্রীড়াপ্রেমী জাইমা সেখানে কেবল ঘুরে দেখেই সময় কাটাননি, মেতে উঠেছিলেন ফুটবল খেলাতেও। মাঠের লড়াইয়ে অন্য এক খেলোয়াড়ের সঙ্গে দারুণ মেলবন্ধনে বল দেওয়া-নেওয়া করে, চমৎকার এক বাম পায়ের শটে বল জালে জড়িয়ে গোলও করেন তিনি।

(সোমবার) জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি দেখে ফুটবলের প্রতি জাইমার অনুরাগের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন যে, বিশ্বকাপের এই সময়ে জাইমা রহমানের ভিডিওটিতে ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা যেনো গভীরভাবে ফুটে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মূলত তিনি সেখানে যান। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ‘ডি’ বক্সের কাছাকাছি থাকা এক নারী ফুটবলারকে প্রথমে বল পাস করেন তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিজের নিয়ন্ত্রণে রেখে আবারও পাসের মাধ্যমে সামনে এগিয়ে যান।

একপর্যায়ে ডি বক্সের ভেতরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জাল স্পর্শ করান জাইমা রহমান। বলের ওপর তার নিখুঁত নিয়ন্ত্রণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও দৃষ্টিনন্দন গোল করা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা।

গতকাল সকাল ১০টায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে সাভারের শিমুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছান জাইমা রহমান। বিকেল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

এ সময় জাইমা রহমান বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং বিকেএসপির কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মিনি কনরফারেন্স কক্ষ পরিদর্শন করেন এবং জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।

জাইমা রহমান ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ এবং ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যু পরিদর্শন করেন। এছাড়া শিক্ষার্থীদের হোস্টেলে যান এবং তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এ সময় এমপি ফরিদা ইয়াসমিন, বিকেএসপির  মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক নাসরিন সুলতানা, সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com