বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে কেন্দ্র করে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় ত্রিশাল পৌরসভা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা, পার্টনার ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. সালাউদ্দিন কায়সার এবং ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাম্মিম জাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।

পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত শাক-সবজি চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিচর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রগতিশীল কৃষক, কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com