ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক

প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম মিনাল :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শ্রী সুমন সরদার। তিনি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা।
​বুধবার (১৭ জুন) উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী সুমন সরদার তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ওপর ভিত্তি করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি চৌকস দল প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
​এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক

আপডেট টাইম : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬