ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ!

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। অভিনেতা বলেন, আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ শতাংশের উপর বেঁচে আছি। নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এমনই তথ্য জানান ৭৬ বছরের এই অভিনেতা।

শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান বর্ষীয়ান এই অভিনেতা। বিষয়টি জানায় ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে হাজির হন অমিতাভ। সেখানেই নিজের স্বাস্থ্য সম্পর্কে বলেন তিনি। স্বাস্থ্য সম্পর্কে উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শও দেন।

অভিনেতা জানান, তিনি যক্ষ্মা ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। তবে যক্ষ্মার প্রতিকার আছে। যখন শরীর খারাপ হতে শুরু করে, তখন তিনি জানতেন না যে তার শরীরে যক্ষ্মার জীবাণু আছে।

তিনি বলেন, আমি যে রোগে আক্রান্ত, যে কেউ যে কোনও মুহূর্তে একই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে পোলিও, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও ডায়াবেটিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা। বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে মানুষের মাঝে কথা বলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ!

আপডেট টাইম : ১১:০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯