ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লক্ষাধিক : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সর্বমোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২ টি।

তিনি আজ সংসদে চাঁদপুর-৩ আসনের সরকারি দলের সদস্য শেখ ফরিদ আহম্মেদের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, মোট ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫ টি এবং ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭ টি।

তিনি জানান, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ (এনএফআইএস) প্রণয়ন করেছে। বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা, শেয়ারবাজার, ক্ষুদ্রঋণ সংস্থা এবং অন্যান্য অনুমোদিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিচালিত হিসাবসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরো জানান, এনএফআইএস-এর বাস্তবায়নকাল জুন ২০২৬-এ শেষ হচ্ছে। এ কারণে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল-২’ (এনএফআইএস-২) বা ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি-২ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কৌশল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত সময়কালে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লক্ষাধিক : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬