ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

১-০ গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটের পথে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপে কঠিন এক লড়াই শেষে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত প্রতিরোধে আটকে থাকলেও শেষ পর্যন্ত দানিয়েল মুনোজের একমাত্র গোলে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।

৭৬ মিনিটে ড্যানিয়েল মুনোজের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে দুই পয়েন্ট পিছনে ফেলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-কে থেকে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল তারকা সমৃদ্ধ পর্তুগাল। রোনাল্ডোর দুই গোলে গতকাল তারা উজবেবিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান জায়ান্ট কলম্বিয়া উজবেকদের ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করেছিল।

কালও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়ে গেছে কলম্বিয়া। কিন্তু ডিআর কঙ্গোর কঠিন রক্ষনবুহ্য ভাঙ্গতে পারেনি। মুনোজ প্রথমেই একটি সুযোগ পেয়েছিলেন। কিন্ত তার গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। হামেস রড্রিগেজের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ডিআর কঙ্গো গোলরক্ষক এমপাসি-নাজাউ। এরপর ইয়োহান মোয়িকা ও লুইস দিয়াজের আরও দুটি শট সেভ করেন এমপাসি।

কিন্তু প্রথম হাইড্রেশন বিরতির পর কলম্বিয়া কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে ডিআর কঙ্গো তাদের উপর চড়াও হয়। যদিও তেমন কোন সুযোগ তারা তৈরী করতে পারেনি।

৫০ মিনিটে দিয়াজের আরও একটি শট পা দিয়ে আটকে দেন এমপাসি। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মুনোজের ডিফ্লেকটেড শট আর আটকাতে পারেননি এমপাসি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে ডিআর কঙ্গো।

২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া শনিবার মিয়ামিতে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের এবং আটালান্টায় ডিআর কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে।

১৯৭৪ সালের পর প্রথমবারের মত বিশ^কাপে খেলতে আসা আফ্রিকান দল ডিআর কঙ্গোর সামনে এখনও শেষ ৩২’এ ওঠার সুযোগ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

১-০ গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটের পথে কলম্বিয়া

আপডেট টাইম : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬