ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

বিনোদন ডেস্ক: সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিও সমাপ্ত। অথচ হঠাৎ খবর এলো, কনসার্ট হবে না। আগামীকাল ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। যেখানে গাওয়ার কথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের। তবে আজ আয়োজক ইয়ামাহা মিউজিক জানিয়েছে, শুক্রবার কনসার্টটি হচ্ছে না।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে। এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন নেয়। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ এবং ট্রিপল টাইম জানায়, সকল টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। পরবর্তী তারিখ খুব শীঘ্রই জানানো হবে, তবে টিকিট রিফান্ড প্রক্রিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু করা হবে।

এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অনুপম রায় নিজে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

আপডেট টাইম : ১০:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬