ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ

বিনোদন প্রতিবেদক: ওটিটিতে নতুন করে ফিরলেন জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২৫ জুন) হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ‘হেডলাইন’। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহানসহ আরও অনেকে।

অপূর্ব ও ইয়াশের পাশাপাশি সিরিজে রয়েছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন ও ফারহানা হামিদসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।

কিন্তু মুক্তির আগ পর্যন্ত যার কথা রাখা হয়েছে গোপন, এবার তিনিই এলেন সামনে। ‘হেডলাইন’-এ আছেন দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীও। শনিবার দুপুরে অপূর্ব ও ইয়াশের সঙ্গে তার কিছু ছবি পোস্ট করে খবরটি জানিয়েছে হইচই। আর সে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষমতা, প্রভাব আর অজানা সমীকরণের মাঝে, এবার পরিচয় হোক জুনায়েদ জামশেদের সাথে।’

বোঝা গেল, সিরিজে জুনায়েদ জামশেদ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। যে ক্ষমতা আর প্রভাবের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

চঞ্চলের কথা আড়াল রাখার বিষয়ে হইচই কর্তৃপক্ষ জানাল, সিরিজে এমন আরও কয়েকটা সারপ্রাইজ আছে। যেগুলো দর্শক সিরিজটা দেখলেই টের পাবেন। আর সারপ্রাইজ দেয়ার জন্যই মূলত চঞ্চলসহ তাদের কথা গোপন রাখা হয়েছে।

সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের গল্প ‘হেডলাইন’। ৮ পর্বের সিরিজটি বানিয়েছেন সালেহ সোবহান অনীম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ

আপডেট টাইম : ১০:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬