ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৩টি নির্মাণাধীন স্থাপনা এবং ১টি বাণিজ্যিক ভবনের মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে শহীদ ডা. ফজলে রাব্বী পার্কে সংলগ্ন একটি ভবনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুলশান-১ এর ১ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যান। এ বাড়ির ছাদে কমোডের পরিত্যক্ত কমোডে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪০নম্বর সড়কের ১০ নম্বর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ১৪০ নম্বর সড়কের নির্মাণাধীন ৭/এ নম্বর ভবন এবং গুলশান-২ এর ৬২ নম্বর সড়কের নির্মাণাধীন ৭ নম্বর ভবনের মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানে ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ১০:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯