সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা বন্ধে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতেও দুই দেশ পরিকল্পনা করছে ।

রোববার রাতে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী পাল্টাপাল্টি হামলা চালায়। অথচ ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী উভয় পক্ষ সংঘাতের একটি সামগ্রিক অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এ সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওই সমঝোতা অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে রাজি হয়।

সিএনএন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং মঙ্গলবার দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

সর্বশেষ উত্তেজনা সৃষ্টি হয় রোববার ভোরে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের অব্যাহত হামলার’ জবাবে তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com