সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ১৯৯১ সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন এটি গণআন্দোলনে রূপ নিয়েছে। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর সেটা আরও বেগবান হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ পশ্চিম ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভিশনারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সবুজ পরিবেশ তৈরি করার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্যও সহায়ক হবে। এছাড়াও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মধ্যে আছি, সেটা অনেকটা লাঘব হবে।

কৃষি অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম.মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো.শহীদুল হক এবং সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সোনালি দলের সাধারণ সম্পাদক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, হল প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, কৃষি অনুষদের পশ্চিম ভবনের সামনে ৫টি নাকাচুয়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন
করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com