ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের কাছে কখনো মাথা নত না করে অসীম সাহসিতার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন।

মঙ্গলবার ‘মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এএফএম মেসবাহউদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএসএমএমইউ এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিটি প্রতিবেদন বিশ্লেষণ করে স্পষ্টতই প্রতীয়মান স্বাধীন বাংলার ইতিহাসের প্রাণ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে স্বাধীনতার ভিত রচনার মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিকৃষ্টতম হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সংবিধান ভূলুণ্ঠিত হয়েছিল । এই নিকৃষ্টতম হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্নের মধ্য দিয়ে বাঙালি জাতি কালো অধ্যায় থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। যাদের বিচারের রায় কার্যকর করা যায়নি, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার বাস্তবায়ন করতে হবে।

শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু বারবার গ্রেফতার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন। বাঙালির প্রতি তার ছিল অক্ষয় ভালবাসা। জনগণকে শোষণ ও বৈষম্য থেকে মুক্তি দিতেই আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে উন্নয়নের রোল মডেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

‘বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে’

আপডেট টাইম : ১০:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯