ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সোনালী ব্যাংকের এমডি হলেন আতাউর রহমান প্রধান

ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ মঙ্গলবার (২০ আগস্ট) তার নিয়োগের বিষয়ে আদেশ জারি করেছে।

আতাউর রহমান ১৯৮৪ সালে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সোনালী ব্যাংকে থাকা অবস্থায় বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়ে সর্বশেষ উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

রূপালী ব্যাংকে ২০১৬ সালের আগস্ট মাসে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদানের আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সোনালী ব্যাংকে চাকরিরত অবস্থায় তিনি বহির্বিশ্বে বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ ব্যাংক সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে তিন বছরের অধিক সময়ে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ব্যাংকিং জীবনে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ মাঠ পর্যায়েও সততা, নিষ্ঠা এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এম কম ডিগ্রি লাভ করেন। একই সঙ্গে কৃতিত্বের সঙ্গে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনে আমেরিকা, অষ্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ভারত এবং থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রংপুর বিভাগের এ কৃতি সন্তান ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক আদেশে আদেশে সোনালী ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিয়োগ দেয়া হয়েছে এবং অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলামকে স্বস্থানেই বহাল রাখা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়ালের সই করা এই আদেশ ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট তারা এমডি হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সোনালী ব্যাংকের এমডি হলেন আতাউর রহমান প্রধান

আপডেট টাইম : ০১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯