ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

মামলা চলবে মেটার বিরুদ্ধে

সিটিজেন নিউজ ডেস্ক: ফেসবুক ও ইনস্টাগ্রামকে ঘিরে নতুন আইনি চাপে পড়েছে মেটা। শিশু-কিশোরদের আসক্ত করার অভিযোগে করা একটি মামলা খারিজের আবেদন নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল বিচারক ইভন গনজালেজ রজার্স মঙ্গলবার এ আদেশ দেন। তার মতে, মামলায় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলোর নিষ্পত্তি বিচার ছাড়া সম্ভব নয়।

মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এই মামলা করেছেন। তাদের অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশু-কিশোরেরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে থাকে। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যবহারকারীদের কাছে পূর্ণ তথ্য দেওয়া হয়নি।

আদালত প্রতারণামূলক আচরণ, অন্যায্য ব্যবসায়িক কার্যক্রম এবং শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগগুলো বহাল রেখেছেন। পাশাপাশি বিচারক বলেছেন, শিশুদের তথ্য সংগ্রহের আগে অভিভাবকের অনুমতি নেওয়ার নিয়মও মেটা যথাযথভাবে অনুসরণ করেনি।

রায়ের পর মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযোগের সঙ্গে একমত নয়। আদালতে উপস্থাপিত প্রমাণে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের দীর্ঘদিনের উদ্যোগ উঠে আসবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বিজয় বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে এই রায় গুরুত্বপূর্ণ।

মামলায় বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ, হতাশা, অনিদ্রা, পড়াশোনায় মনোযোগের ঘাটতি এবং আত্মক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।

মেটার দাবি, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি’ এখনো স্বীকৃত কোনো মানসিক রোগ নয়। তাই তাদের প্ল্যাটফর্মকে আসক্তিকর বলা ঠিক নয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম শুধু শিশুদের জন্য তৈরি নয়। বরং সব বয়সী ব্যবহারকারীর জন্য উন্মুক্ত।

তবে বিচারক বলেছেন, প্ল্যাটফর্ম দুটি আসলেই শিশুদের দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে উৎসাহিত করে কি না, সেটি বিচারেই নির্ধারণ হবে। মেটার বক্তব্য বিভ্রান্তিকর ছিল কি না, সেটিও তখন বিবেচনায় নেওয়া হবে।

আদালতের সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির করা মামলার বিচার আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা। তখন অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত শুনানি হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

মামলা চলবে মেটার বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬