ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু বিচ্ছেদই নয়, স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এই অভিনেত্রী।

অবশেষে দেড় দশকের বিরতির পর ফিরছেন সেলিনা। সিস্টার নিবেদিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নির্মাণে রামকমল মুখোপাধ্যায়। ছবির নামও রাখা হয়েছে ‘সিস্টার নিবেদিতা’।

বলা দরকার, ১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্গারেট নোবেলকে ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ ‘নিবেদিতা’ নামটি দিয়েছিলেন। ১৮৯৫ সালে লন্ডনে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ৷ পরবর্তীতে তিনি ভারতে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন।

সেলিনা জানান, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় তার কাছে নিছক কোনও কাজ নয়, বরং একটি ‘কলিং’ বা আহ্বান। এই চরিত্রটিকে অভিনেত্রী তার কর্মজীবনের অন্যতম অর্থবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, ‘রামের মতো একজন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অন্য যে কোনও অভিনয় অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার মতো বড় মাপের পরিচালকদের সঙ্গে কাজ করলে শুধু একটি চরিত্রে অভিনয়ই নয়, বরং সেই সময়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়া যায়।’

সেলিনা জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার কথা জানেন তিনি। বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা প্রায়ই রায় ভিলায় থামতেন, যেখানে সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে, একদিন, আমিই তার চরিত্রে অভিনয় করব।’

ছবিটিতে সেলিনার সঙ্গে আর কারা অভিনয় করছেন, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আড়াল রাখা হয়েছে ছবির মুক্তির তথ্যও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা জেটলি

আপডেট টাইম : ১০:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬