ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়

রিপোর্টার শাফায়েত হোসেনঃ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি শিশুর টিকাসহ মৌলিক সেবা পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভালো রাখাই সরকারের মূল লক্ষ্য। এজন্য জনপ্রতিনিধি, মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল বা সীমাবদ্ধতা দেখা দিলে জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে তা সংশোধনের চেষ্টা করা হবে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে চান।

বক্তব্যে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং বলেন, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাদের আদর্শ অনুসরণ করে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়নশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়

আপডেট টাইম : ০৫:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬