ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ

যশোর “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শার্শার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. খায়রুজ্জামান মধু, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাখির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য ও সুধীজন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর গ্রাম গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ জনগণের অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট টাইম : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬