ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬