ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লাইসেন্স হালনাগাদ না করা, অনুমোদনহীন শয্যা পরিচালনা, প্রয়োজনীয় জনবলের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শহরের মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা ও নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে হাসপাতাল দুটির অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো তালা মেরে সিলগালা করে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে কিছু হাসপাতাল অনুমোদনহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া অনেক হাসপাতালে রোগীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসার নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন এই যৌথ অভিযান পরিচালনা করে।

সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আপডেট টাইম : ০৪:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬