ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদীপথে জীবনঝুঁকির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রৌমারী-রাজিবপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

জাকির হোসেনঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে হরিণপালা গ্রামের বাসিন্দা মো. শামীম হাওলাদার (৪৮) ও মো. আল আমিন (৩১) নামে দুইজনকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর জেলা পুলিশ বলেছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬