ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদীপথে জীবনঝুঁকির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রৌমারী-রাজিবপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মনোরম পরিবেশে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রায় ১৩৫ জন ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

বুধবার (০৮ জুলাই) দিনব্যাপী এ সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইপি গ্রুপের রাজাপুরের পরিবেশক মেসার্স লাকি ইলেকট্রিকের স্বত্বাধিকারী হাজী আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি টেরিটরির টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) নাহিদুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার রবিউল ইসলাম ও জাহিদুল ইসলাম। এছাড়াও রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনে এমইপি গ্রুপের ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোম্পানির কর্মকর্তারা ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ ও প্রতিশ্রুতিমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের সর্বোচ্চ বিক্রয় অর্জনকারী তিনজন ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করেন সাইদ ইলেকট্রিকের স্বত্বাধিকারী সাঈদ, দ্বিতীয় হন মা-বাবার দোয়া ইলেকট্রিক্যাল সেন্টারের ইমাম হোসেন রিফাত এবং তৃতীয় হন আল মদিনা ট্রেডার্সের মোহাম্মদ ফিরোজ ডাকুয়া।

এছাড়া ব্যবসায়ীদের অংশগ্রহণে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সাতজন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। র‌্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যবসায়ীকেও কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক (কমন গিফট) প্রদান করা হয়।

অনুষ্ঠানের বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নতমানের ইলেকট্রিক পণ্য সারা দেশে পৌঁছে দেওয়া এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে এমইপি গ্রুপের বাজার আরও সম্প্রসারণই এ ধরনের সম্মেলনের মূল উদ্দেশ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা

রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬