ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

এমপি ফয়সাল-এর উদ্যোগে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদন

মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমানঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন অনুমোদন পেয়েছে। এই গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবি থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে এমপি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল-এর আন্তরিক প্রচেষ্টা, নিরলস তদারকি এবং প্রত্যক্ষ উদ্যোগে নতুন ভবন অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তাঁর এই কার্যকর ভূমিকার ফলে এলাকার শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ করে দিয়েছিলেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শাজাহান, যা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এলাকাবাসীর মতে, মাননীয় এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সাল সবসময়ই শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ মাননীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এমপি ফয়সাল সাহেবের আন্তরিকতা ও দায়িত্ববোধের ফলেই আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।”

এলাকাবাসী আশা করছেন, মাননীয় এমপি’র এমন উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাধবপুর উপজেলার শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

এমপি ফয়সাল-এর উদ্যোগে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদন

আপডেট টাইম : ১২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬